দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৬৯
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ’আবদুল্লাহ্ ইবন গালিব লায়সীকে কোন এক যুদ্ধে প্রেরণ করেন এবং আমি তাতে শরীক ছিলাম। তিনি তাদেরকে এরূপ নির্দেশ দেন যে, তারা যেন বনূ-মালূহ গোত্রের উপর কাদীদ নামক স্থানের নিকটবর্তী হই, তখন আমরা হারিছ ইবন বারসা’আ লায়ছীর সাক্ষাত পাই। তখন আমরা তাকে পাকড়াও করি। সে বলেঃ আমি তো ইসলাম কবুল করার নিয়্যাতে এসেছি; বরং আমি তো রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যাওয়ার জন্য বের হয়েছি। তখন আমরা বলিঃ যদি তুমি মুসলিম হতেও চাও, তবে আমাদের এক দিন-রাতের বাঁধনে তোমার কোন ক্ষতি হবে না। আর যদি এর অন্যথা হয়, তবে আমরা তোমাকে শক্ত করে বাঁধব। তখন আমরা তাকে আরো শক্ত করে বাঁধি।