আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৭০
তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে একদল অশ্বারোহী বাহিনী প্রেরণ করেন। তারা হানীফা গোত্রের জনৈক ব্যক্তিকে পাকড়াও করে নিয়ে আসে, যার নাম ছিল সুমামাহ ইবন উছাল। সে ইয়ামামা সম্প্রদায়ের নেতা ছিল। তারা তাকে মসজিদের একটি খুঁটির সাথে বেঁধে রাখেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট যান এবং বলেনঃ হে সুমামাহ! তুমি কি প্রত্যাশা করছ? সে বললঃ হে মুহাম্মাদ! আমি ভাল ব্যবহার প্রত্যাশ্যা করছি। যদি আপনি আমাকে হত্যা করেন, তবে হত্যা উপযোগী একজন ব্যক্তিকে হত্যা করবেন; আর যদি আপনি আমার প্রতি ইহসান করেন, তবে একজন শোকরগুযার ব্যক্তির প্রতি ইহসান করবেন। আর যদি আপনি মালের প্রত্যাশী হন, তবে তা-ও বলুল, আপনি যা চান তা-ই দেয়া হবে। তখন রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিত্যাগ করে চলে যান। এমনকি তৃতীয় দিনও সুমামাহ একই রকম উক্তি করে। তখন রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা সুমামাহকে ছেড়ে দাও। মুক্তির পর সে মসজিদের নিকটবর্তী খেজুর গাছের নীচে গেল এবং গোসল করল। এরপর সে মসজিদে প্রবেশ করে বললঃ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা এবং রাসূল। এরপর উপরোক্ত হাদীস বর্ণিত হয়েছে। ঈসা বলেনঃ লাইছ আমাদের নিকট এরূপ বর্ণনা করেছেন এবং সুমামাহ বলেছেনঃ আপনি যদি আমাকে হত্যা করেন, তবে একজন অপরাধীকেই হত্যা করবেন।