দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৭৩
তিনি বলেনঃ কুফরীর যুগে যখন কোন মহিলা এরূপ হতো যে, তার কোন সন্তান জীবিত থাকতো না, তখন সে এরূপ মানত করতঃ ’’যদি তার সন্তান বেঁচে থাকে, তবে সে তাকে ইয়াহুদী বানাবে।' অবশেষে বনূ নাযীরকে যখন দেশান্তর করা হয়, তখন তাদের সাথে আনসারদের ঐরূপ কয়েকটি সন্তান ছিল। তারা বললঃ আমরা আমদের সন্তানদের ছেড়ে যাব না। তখন মহান আল্লাহ্ এ আয়াত নাযিল করেনঃ ’’দীনের ব্যাপারে কোন জবরদস্তি নেই, কেননা ধর্মের সত্যতা অধর্মের ভ্রষ্টতা হতে স্পষ্ট হয়ে গেছে।’’ আবূ দাঊদ বলেনঃ মুকলা ঐ মহিলাকে বলা হয়, যার কোন সন্তান জীবিত থাকে না।