দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৭৬
মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তখন তাঁর মাথায় ছিল লৌহ-শিরস্ত্রাণ। তিনি যখন তা খুলে ফেলেন, তখন এক ব্যক্তি তাঁর কাছে এসে বলে যে, ইবন খাত্তাল কা’বা ঘরের পর্দার আড়ালে লুকিয়ে আছে। তখন তিনি বলেনঃ তাকে হত্যা কর। আবূ দাঊদ বলেনঃ ইবনে খাত্তালের নাম ছিল ’আবদুল্লাহ। আবূ বারযা আসলামী তাকে হত্যা করেছিল।