Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৭৭

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

তিনি বলেনঃ যাহহাক ইবন কায়স মাসরূককে (যাকাত আদায়কারী) অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নেন। তখন ’উকবাহ তাকে বলেনঃ আপনি কি এমন এক ব্যক্তিকে নিয়োগ করবেন, যিনি ’উছমান (রাঃ) এর হত্যাকারীদের মধ্য হতে এখনও জীবিত আছেন? মাসরূক বলেনঃ ’আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ) আমাদের নিকট এরূপ বর্ণনা করেছেন এবং তিনি আমাদের মাঝে হাদীছ বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত নির্ভরশীল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমার পিতাকে হত্যা করার ইরাদা করেন, তখন সে জিজ্ঞাসা করেছিলঃ আমার সন্তানদের লালন-পালন কে করবে? তখন তিনি বলেনঃ আগুন। তখন বলেনঃ আমিও তোমার ব্যাপারে তাতেই সন্তুষ্ট, যাতে রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট।

ছবি বানান