Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৮১

প্রায় ১ মিনিট · ১৪৭ শব্দ

তিনি বলেন, বদরের যুদ্ধে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করেন। তখন মহান আল্লাহ্ এ আয়াত নাযিল করেনঃ নবীর শান এ নয় যে, তাঁর কাছে কয়েদী থাকবে, যতক্ষণ যমীনে খুন-খারাবী চলতে থাকে। আপনি তো দুনিয়ার জীবনের আরাম-আয়েশের ইচছা করছেন কিন্তু আল্লাহর নিকট আখিরাতের জীবনই কাম্য। নিশ্চই আল্লাহ্ পরাক্রমশালী, হিকমতওয়ালা। যদি আল্লাহর তরফ থেকে আগেই ফয়সালা না থাকত, তবে মুক্তিপণ নেয়ার কারণে তোমাদের কঠিন শাস্তি ভোগ করতে হত। এরপর আল্লাহ্ তাদের জন্যে (ইসলামের বিজয়লগ্নে) যুদ্ধলব্ধ সম্পদ বৈধ করেন। আবূ দাঊদ বলেনঃ আমি আহমদ ইবন হাম্বল (রহঃ) এর নিকট এ হাদীসের রাবী আবূ নূহের নাম জানার প্রশ্ন করতে শুনেছি। তখন তিনি বলেনঃ তোমরা তার নাম শুনে কি করবে? তার নামটি খুবই নিকৃষ্ট। ইমাম আবূ দাঊদ আরো বলেনঃ আবূ নূহের নাম হলো কুরাদ। কিন্তু তার সঠিক নাম হলো ’আবদুর রহমান ইবন গাযওয়ান।

ছবি বানান