দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৮০
মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন ফারিস (রহঃ) ..... মুহাম্মদ ইবন জুবায়র তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের ব্যাপারে এরূপ মন্তব্য করেন যে, আজ যদি মুত’ঈম ইবন আদী জীবিত থাকতেন এবং তিনি আমার নিকট এসব ঘৃণ্য কয়েদীদের ব্যাপারে সুপারিশ করতেন। তবে আমি তাদেরকে তাঁর খাতিরে ছেড়ে দিতাম।