Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৮৩

প্রায় ২ মিনিট · ১৮১ শব্দ

তিনি বলেনঃ যখন মক্কাবাসীরা তাদের বন্দীদের জন্য মুক্তিপণ পাঠায়, তখন যয়নব (রাঃ) ও আবুল ’আসের (তাঁর স্বামী, যিনি কাফির ছিলেন ও বদর যুদ্ধে বন্দী হন) জন্য মুক্তিপণ বাবদ এমন কিছু ধন-সম্পদ পাঠায়, যার মধ্যে একটি হারও ছিল। আসলে হারটি ছিল খাদিজা (রাঃ) এর। (যয়নব বিয়ের সময় তা যৌতুক হিসাবে পান) এবং তা নিয়ে আবুল আসের ঘরে গমণ করেন। রাবী ’আইশা (রাঃ) বলেনঃ যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারখানা দেখেন, তখন তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলেনঃ যদি তোমরা ভাল মনে কর, তবে যয়নবের স্বামীকে ছেড়ে দাও এবং তার হারখানাও তাকে ফিরিয়ে দাও। তখন তারা (সাহাবারা) বলেনঃ ঠিক আছে, তা-ই হবে। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আবুল আসের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেন যে, সে যয়নবকে তাঁর নিকট আসতে বাধা দেবে না। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়দ ইবন হারিসা ও অপর একজন আনসার সাহাবীকে এই মর্মে নির্দেশ দিয়ে পাঠান যে, তোমরা ’বাতনে-ইয়াজিজ’ নামক স্থানে যয়নবের জন্য অপেক্ষা করবে, যতক্ষণ না সে তোমাদের কাছে আসে। আর সে তোমাদের কাছে পৌঁছলে, তোমরা তাকে সাথে করে আমার কাছে পৌঁছে দেবে।

ছবি বানান