দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৮৬
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কওমের উপর বিজয়ী হতেন, তখন তিনি সেখানে তিন রাত অতিবাহিত করতেন। ইবন মুছান্না (রহঃ) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কওমের উপর বিজয়ী হতেন, তখন তিনি তিন রাত অতিবাহিত করতে পছন্দ করতেন। আবূ দাঊদ বলেনঃ ইয়াহ্ইয়া ইবন সা’ঈদ এ হাদীসের ব্যাপারে দোষারোপ করতেন; কেননা এ হাদীছটি সা’ঈদের প্রথম জীবনে বর্ণিত হাদীসের অন্তর্ভুক্ত নয়। বস্তুত ৪৫ বছর বয়সে তাঁর মুখস্থ রাখার শক্তি নষ্ট হয়ে গিয়েছিল এবং হাদীছটি তাঁর শেষ বয়সে বর্ণিত হাদীসরে মধ্যে শামিল। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ ওকী’ সা’ঈদ থেকে তার পরিবর্তিত অবস্থার সময় এ হাদীছটি হাসিল করেন।