Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৮৫

প্রায় ২ মিনিট · ২০২ শব্দ

মূসা ইবন ইসমাঈল (রহঃ) .... ’আমর ইবন শু’আয়ব (রাঃ) তাঁর পিতা হতে এবং তিনি তাঁর দাদা হতে উক্ত ঘটনা সম্পর্কে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তাদের স্ত্রীদের ও বাচ্চাদের তাদের নিকট প্রত্যাবর্তন কর। আর যে ব্যক্তি উক্ত গণীমতের মাল হতে কিছু রাখতে ইচ্ছা করবে, আমি তাকে এর বিনিময়ে মালে গণীমত হতে ছয়টি উট দেব, যা আল্লাহ্ আমাদের দান করবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের নিকটবর্তী হয়ে তার ঘাড় হতে একটি পশম নিয়ে বললেনঃ হে লোক সকল! আমি এ গণীমতের মালের কিছুরই মালিক নই, এমনকি এই পশমেরও মালিক নই। এরপর তিনি দু’আঙ্গুলে সে পশমটি তুলে ধরে বললেনঃ অবশ্য আমি (মালে গণীমতের) এক-পঞ্চমাংশের মালিক এবং সেই এক-পঞ্চমাংশও তোমাদের মাঝে বিতরণ করব। কাজেই তোমরা সুই ও সুতা পর্যন্ত আদায় কর (কিছুই গোপণ করবে না) । তখন এক ব্যক্তি দাঁড়ায় যার হাতে ছিল পশমের তৈরী রশির টুকরা এবং বলেঃ আমি এই রশির টুকরাটা পালানের নীচের কম্বল ঠিক করার জন্য নিয়েছিলাম। তখন রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর মাঝে আমার এবং বনূ আবদুল মুত্তলিবের যে অংশ আছে, , এখন তা তোমার। তখন সে ব্যক্তি বললঃ এই সামান্য রশির ব্যাপার যদি এরূপ হয়, যা আমি দেখছি, তবে এতে আমার কোন প্রয়োজন নেই। এরপর সে তার হাত থেকে তা ছঁড়ে ফেলে দিল।

ছবি বানান