দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৯০
তিনি বলেনঃ তাঁর একটা ঘোড়া চলে গেলে শত্রুরা তা আটক করে। এরপর মুসলিমরা তাদের উপর বিজয়ী হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যামানায়, তারা তাকে তাঁর নিকট ফিরিয়ে দেন। (তিনি আরো বলেন) : আমার একটা গোলাম পালিয়ে গিয়ে রোমের কাফিরদের সাথে মিলিত হয়। এরপর মুসলিমরা যখন তাদের উপর বিজয়ী হয়, তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইনতিকালের পর খালিদ ইবন ওয়ালীদ তাকে তাঁর নিকট ফিরিয়ে দেন ।