দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৯১
তিনি বলেনঃ কয়েকটি গোলাম পালিয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হুদায়বিয়ার দিন সন্ধির আগে পৌঁছে। তখন তাদের মুনীবরা তাঁর নিকট এ মর্মে পত্র লেখে, তারা বলেঃ হে মুহাম্মদ! আল্লাহর শপথ, এরা তোমার দীনের প্রতি আকৃষ্ট হয়ে তোমার কাছে আসেনি; বরং তারা গোলামী হতে মুক্তি পাওয়ার জন্য পালিয়ে এসেছে। তখন কিছু লোক বলে! ইয়া রাসূলাল্লাহ্! এরা সত্য বলেছে। এদরকে ওদের নিকট ফিরিয়ে দিন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলেনঃ হে কুরাইশ দল! আমি দেখছি যে, তোমরা ততক্ষণ গুনাহ্ হতে বিরত হবে না , যতক্ষণ না আল্লাহ্ তোমাদের উপর এমন কোন ব্যক্তিকে প্রেরণ করেন, যে তোমাদের গর্দান উড়িয়ে দেবে। তিনি সে গোলামদের তাদের কাছে ফিরিয়ে দিতে অস্বীকার করেন এবং বলেনঃ এরা তো মহান আল্লাহ্ কর্তৃক আযাদকৃত।