দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭০০
মুহাম্মদ ইবন ’আলা (রহঃ) ..... আবূ উবায়দা (রহঃ) তাঁর পিতা (আব্দুল্লাহ ইবন মাসউদ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি বদর-যুদ্ধে চলাকালে লক্ষ্য করি যে, আবূ জাহল (যমীনে) পড়ে আছে। তখন আমি তার পায়ের উপর আঘাত করি এবং বলি, হে আল্লাহর দুশমন! হে আবূ জাহল! অবশেষে আল্লাহ্ তোমাকে অপদস্থ করেছেন। রাবী বলেনঃ এ সময় তার কোন ভয় আমার মাঝে ছিল না। তখন সে বলেঃ তাজ্জবের ব্যাপার এই যে, এক ব্যক্তিকে তার কওমের লোকেরা তরবারি দিয়ে হত্যা করেছে। এরপর আমি তাকে অতি নিকট হতে তরবারি দিয়ে আগাত করি কিন্তু তা কার্যকরী হয়নি। এমনকি তার হাত থেকে তার তরবারি পড়ে যায়, তখন আমি তা নিয়ে তার উপর আঘাত করি; ফলে সে ঠান্ডা হয়ে যায়