দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭০১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের থেকে জনৈক ব্যক্তি খায়বরের যুদ্ধের দিন মারা যায়। তখন সাহাবীরা এ খবর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে তিনি বলেনঃ তোমরা তোমাদের সাথীর (জানাযার) নামায পড়, (আমি তার যানাযার নামাযে শরীক হব না)। এ কথা শুনে লোকদের চেহারা ভয়ে পরিবর্তিত হয়ে যায়। তখন তিনি বলেনঃ তোমাদের সাথী আল্লাহর রাস্তায় চুরি করে খিয়ানত করেছে। এরপর আমরা তার জিনিসপত্র অনুসন্ধান করি এবং ইয়াহুদীদের ব্যবহুত একটি মণিমুক্তা খচিত কণ্ঠহার পাই, যা দুই দিরহামের সমান ছিল না।