দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭০৬
মুহাম্মদ ইবন আ’ওফ (রহঃ) ..... আমর ইবন শু’আয়ব (রহঃ) তাঁর পিতা হতে এবং তিনি তাঁর দাদা [আমর ইবন ’আস (রাঃ)] থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর (রাঃ) ও ’উমার (রাঃ) গণীমতের মাল হতে কেউ কিছু চুরি করলে তার সমস্ত মালামাল জ্বালিয়ে দিতেন এবং তাকে মারতেন। আবূ দাঊদ বলেনঃ ওয়ালীদ ইবন ’উতবা এবং আবদুল ওহাব ইবন নাজদী উভয়ে এটি আমাদের নিকট বর্ণনা করেছেন। তারা উভয়ে এটি ওয়ালীদ হতে, এরপর যুহায়র ইবন মুহাম্মদ হতে, এরপর ’আমর ইবন শু’আয়ব হতে উক্তরূপ বর্ণনা করেছেন। কিন্তু আবদুল ওহাব ইবন নাজদা হূতী এটি উল্লেখ করেননি যে, ’’তাকে গণীমতের মালের হিসসা দেওয়া হয়নি।