দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭০৫
তিনি বলেনঃ একদা আমরা ওয়ালীদ ইবন হিশামের নেতৃত্বে জিহাদে অংশগ্রহণ করি। এ সময় সালিম ইবন ’আবদুল্লাহ্, ইবন ’উমার (রাঃ) এবং ’উমার ইবন আবদুল আযীয (রহঃ) আমাদের সাথে ছিলেন। তখন জনৈক ব্যক্তি গণীমতের মাল হতে চুরি করলে ওয়ালীদের নির্দেশে তার সমস্ত মালামাল জ্বালিয়ে দেওয়া হয়, তাকে অপমানের উদ্দেশ্যে (লোকদের মাঝে) ঘুরানো হয় এবং গণীমতের মাল হতে তাকে কোন অংশ দেওয়া হয়নি। আবূ দাঊদ বলেনঃ আলোচ্য দু’টি হাদীছের মাঝে এই হাদীছটি অধিক সহীহ্ কয়েক ব্যক্তি হতে এরূপ বর্ণিত যে, ওয়ালীদ ইবন হিশাম যিয়াদ ইবন সা’দের মালামাল জ্বালিয়ে দিয়েছিল। কেননা, সে মালে গণীমত চুরি করেছিল, ফলে সে তাকে মেরেছিল।