Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭০৯

প্রায় ১ মিনিট · ১৩০ শব্দ

তিনি বলেনঃ হুনায়নের যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলিম কোন কাফিরকে হত্যা করবে, সে সেই নিহত ব্যক্তির পরিত্যক্ত মালের অধিকারী হবে। সেদিন আবূ তালহা (রাঃ) বিশজন কাফিরকে হত্যা করেন এবং তাদের মালামাল লাভ করেন। অতঃপর আবূ তালহা (রাঃ) উম্মু সুলাইমের সাথে দেখা করেন, যখন তার হাতে একটি খঞ্জর ছিল। তখন তিনি বলেনঃ হে উম্মু সুলাইম! তোমার সাথে এটা কি? সে বললঃ আল্লার শপথ, আমি তো ইরদা করছি যে, যদি তাদের (কাফিরদের) কেউ আমার নিকটবর্তী হয়, তবে এদিয়ে আমি তার পেট ফেড়ে ফেলব। অতঃপর আবূ তালহা (রাঃ) এ খবরটি রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ এ হাদিছটি হাসান। আবূ দাঊদ বলেনঃ আমরা এর দ্বারা খঞ্জর অর্থ নিয়েছি। কেননা, এসময় ’আজমীরদের হাতিয়ার ছিল খঞ্জর।

ছবি বানান