Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭১৪

প্রায় ১ মিনিট · ১৩৯ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবান ইবন সা’ঈদ ইবন ’আস (রাঃ)-কে এক যুদ্ধের সেনাপতি নিয়োগ করে মদীনা হতে নাজদের দিকে প্রেরণ করেন। অতঃপর আবান ইবন সা’ঈদ তার সাথীদের নিয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তখন ফিরে আসেন, যখন তিনি খায়বর জয় করেন। এ সময় তাদের ঘোড়ার পালান ছিল খেজুর পাতার। তখন আবান (রাঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! গণীমতের মাল আমাদের জন্যও বণ্টণ করূন। আবূ হুরায়রা (রাঃ) বলেনঃ তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি তাদের জন্য গণীমতের মাল বণ্টণ করবেন না। আর তারা এ যুদ্ধে অংশগ্রহণ করেনি। তখন আবান বলেনঃ হে জংলী বিড়াল! তুমি এমন কথা বলছ? তুমি তো এখনই ’দাল’ পাহাড়ের চূড়া থেকে নেমে আমাদের কাছে এসেছ! তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ওহে আবান! তুমি বস। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে গণীমতের মাল বণ্টণ করেননি।

ছবি বানান