Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭১৫

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেনঃ আমি সে সময় মদীনায় উপস্থিত হই, যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর জয় করে সেখানে ছিলেন। তখন আমি তাঁর নিকট গণিমতের মালের অংশ প্রার্থনা করি। তখন সা’ঈদ ইবন ’আসের জনৈক পুত্র বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! তাকে কোন অংশ দেবেন না। রাবী বলেন, তখন আমি বলিঃ ইনিই ’ইবন কাওকালের’ হত্যাকারী। তখন সা’ঈদ ইবন ’আস (রাঃ) বলেনঃ সেই অধম ব্যক্তির জন্য অবাক লাগে, যে ’দাল’ পর্বতের চূড়া হতে নেমে আমাদের কাছে এসেছে। সে আমাকে এমন একজন মুসলিমকে হত্যার অপবাদ দ্বারা লজ্জা দিচ্ছে, যাকে আল্লাহ্ তা’আলা আমার হাতের (হত্যার) দ্বারা সম্মানিত করেছেন এবং আমাকে তার হাতের দ্বরা অসম্মানিত করেননি, ।

ছবি বানান