Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৪১

প্রায় ২ মিনিট · ১৭১ শব্দ

তিনি বলেনঃ আমি মিসরে এক মহিলার গোলাম ছিলাম, যিনি বনূ হুযায়ল গোত্রের অধিবাসী ছিলেন। অতঃপর তিনি আমাকে ’আযাদ’ করে দেন। আমি মিসর থেকে ততক্ষণ বের হইনি, যতক্ষণ না আমি আমার জানার মত সব জ্ঞান সেখান থেকে আহরণ করি। পরে আমি হিজাযে গমণ করি এবং সেখানে ততদিন অবস্থান করি, যতদিন না আমি আমার জানার জানার মত সব জ্ঞান আহরণ করি। পরে আমি শামদেশে (সিরিয়া) গমণ করি এবং সারা দেশে ঘুরে সেখানকার বিজ্ঞ ব্যক্তিদের আমি ’নফল’ বা অতিরিক্ত কি, তা জিজ্ঞাসা করতে থাকি। কিন্তু আমি সেখানে এমন কাউকে পাইনি, যে এ সম্পর্কে কিছু বলতে পারে। অবশেষে আমার সাথে একজন ’শায়েখের’ দেখা হয়, যাকে যিয়াদ ইবন জারিয়া তামীমী বলা হত। তখন আমি তাঁকে জিজ্ঞাসা করিঃ আপনি কি ’নফলের’ ব্যাপারে কিছু শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ, আমি হাবীব ইবন মাসলামা ফিহরী (রাঃ)-কে এইরূপ বলতে শুনেছিঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম। তিনি যুদ্ধ শুরুর প্রাক্কালে এক চতুর্থাংশ নফল বা পুরস্কার হিসাবে প্রদান করেন এবং জিহাদ থেকে ফেরার পর এক-তৃতীয়াংশ প্রদান করেন।

ছবি বানান