আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৪২
কুতায়বা ইবন সা’ঈদ (রহঃ) ..... ’আমর ইবন শু’আয়ব তাঁর পিতা ও দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুসলিমের রক্ত সমান। একজন সাধারণ মুসলিমও যে কোন লোককে নিরাপত্তা দিতে পারে। একইরূপে দূরে অবস্থানকারী মুসলিম পানাহ দিতে পারে, যদি তার নিকটে অবস্থানকারী ও মওজুদ থাকে। প্রত্যেক মুসলিম তার প্রতিপক্ষের বিপক্ষে অন্য মুসলিমকে সাহায্য করেবে। যার সবল ও দ্রুতগাম্যী বাহন আছে, তার উচিত হবে দুর্বল ও ধীরগামী বাহণের মালিকের সাথে থাকা। একইভাবে, সেনাবহিনীর কোন বিশেষ অংশ যদি গণীমতের মাল হাসিল করে, তবে তা অন্য যোদ্ধাদের মাঝে বণ্টণ করে দেবে। কোন মুসলিমকে কোন কাফিরের বিনিময়ে হত্যা করা যাবে না এবং কোন যিম্মীকে তার অঙ্গীকার রক্ষাকালে কতল করা যাবে না। রাবী ইবন ইসহাক তাঁর বর্ণিত হাদীসে ’’কোন মুসলিমকে কোন কাফিরের বিনিময়ে হত্যা করা যাবে না’’ এবং ’’সব মুসলিমের রক্ত সমান’’ এ অংশ বর্ণনা করেননি।