Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৪৯

প্রায় ১ মিনিট · ১৪৭ শব্দ

তিনি বলেনঃ কুরাশরা আমাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাঠায়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথেই আমার অন্তরে ইসলাম গ্রহণের প্রেরণা সৃষ্টি হয়। তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্‌র কসম! আমি কখন-ই তাদের কাছে ফিরে যাব না। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি ওয়াদা খিলাফ করব না এবং দূতকে বন্দী করব না; বরং তুমি ফিরে যাও। অবশ্য সেখানে ফিরে যাওয়ার পর তোমার অন্তরে যদি এরূপ খেয়াল অবশিষ্ট থাকে, যা এখন আছে, তাহলে তুমি ফিরে এসো। রাবী আবূ রাফি’ (রাঃ) বলেনঃ তখন আমি ফিরে যাই এবং পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে ইসলাম কবুল করি। বুকায়ব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার নকিট [হাসান ইবন ’আলী (রাঃ) এরূপ খবর দিয়েছেন যে, আবূ রাফি’ (রাঃ)] একজন ক্রীতদাস ছিলেন। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ এটা সেই যামানায় ছিল, এখন এরূপ বলা সঠিক হবে না ।

ছবি বানান