Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৫০

প্রায় ২ মিনিট · ১৬৬ শব্দ

তিনি বলেনঃ মু’আবিয়া (রাঃ) এবং রোমকদের মাঝে এরূপ একটি চুক্তি সম্পদিত হয় (যে, তারা এতদিন পর্যন্ত যুদ্ধ-বিগ্রহ করবে না)। এ সময় তিনি তাদের দেশ সফর করতে থাকেন। এমনকি যখন সে চুক্তির মেয়াদ শেষ হয, তখন তিনি তাদের বিরূদ্ধে যুদ্ধ শুরু করেন। সে সময় সেখানে লাল রঙের একটি ঘোড়ার পিঠে জনৈক ব্যক্তি হাযির হয় এবং বলতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার! ওয়াদা পূরণ করা দরকার, যেন ওয়াদা ভঙ্গ না করা হয়। অবশেষে দেখা গেল যে, তিনি হলেন ’আমর ইবন ’আবাসাহ। তখন মু’আবিয়া তাঁর কাছে লোক পাঠিয়ে জিজ্ঞাসা করেনঃ কিসের ওয়াদা ভংগ হচ্ছে? তখন তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যদি কারাও সাথে কোন কাওমের চুক্তি থাকে, তখন সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দ্বিতীয় কোন চুক্তি করবে না, আর না তার খিলাফ করবে। অতঃপর যখন সে চুক্তির মেয়াদ শেষ হবে, তখন পরস্পর ঘোষণার মাধ্যমে চুক্তি ভংগ করা যাবে। এ কথা শোনার পর মু’আবিয়া সেখান হতে ফিরে আসেন।

ছবি বানান