Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৫২

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেনঃ (ভণ্ডনবী) মুসায়লামা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি পত্র লেখে। যার সম্পর্কে না’ঈম ইবন মাসঊদ আশ’জাঈ (রাঃ) তাঁর পিতা না’ঈম (রাঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসায়লামার পত্র পাঠান্তে তার দু’জন দূতকে এ মর্মে জিজ্ঞাসা করেনঃ এ ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? তখন তারা বলেঃ আমরা তা-ই বলি, সে যা বলে । তখন তিনি বলেনঃ আল্লাহর কসম! দূতদের নিরাপত্তার ব্যবস্থা যদি না থাকতো, তবে আমি তোমাদের দু’জনের শিরশ্ছেদ করতাম।

ছবি বানান