Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৫৩

প্রায় ১ মিনিট · ১৪০ শব্দ

মুহাম্মদ ইবন কাসীর (রহঃ) .... হারিছা ইবন মুযাররিব (রহঃ) একদা ’আবদুল্লাহ্ ইবন মাস’ঊদ (রাঃ) এর নিকট হাযির হয়ে বলেনঃ কোন আরববাসীর সাথে আমার কোন শত্রুতা নেই। তবে আমি বনূ হানীফার পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পাই যে, তারা মুসায়লামার (নবূওয়াতে) বিশ্বাস স্থাপন করেছে। তখন ’আবদুল্লাহ্ ইবন মাসঊদ (রাঃ) তাদের ডেকে পাঠান (এবং তাওবা করতে বলেন)। তারা আসে এবং ইবন নাওয়াহা ব্যতীত সকলে তাওবা করে। তিনি (ইবন মাসঊদ) তাকে (ইবন নাওয়াহাকে) বলেনঃ আমি রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (তোমার ব্যাপারে এরূপ) বলতে শুনেছি যে, ’যদি তুমি দূত না হতে, তবে আমি তোমার শিরশ্ছেদ করতাম। আর আজ তুমি তো দূত নও, (কাজেই আজ তোমার অপরাধের শাস্তি পাবে)। তখন তিনি কারযা ইবন কা’বকে তাকে হত্যার নির্দেশ দেন। তিনি তাকে বাজারে নিয়ে গিয়ে তার শিরশ্ছেদ করেন। অবশেষে তিনি বলেনঃ যে কেউ ইবন নাওয়াহকে দেখতে চায়, সে যেন বাজারে গিয়ে তার মৃত লাশ দেখে আসে।

ছবি বানান