দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৫৪
তিনি বলেনঃ উম্ম-হানী বিনত আবী তালিব আমার নিকট বর্ণনা করেছেন যে, তিনি মক্কা বিজয়ের দিন জনৈক মুশরিককে আশ্রয় দেন। অতঃপর তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসেন এবং তাঁর নিকট ব্যাপারটি খুলে বলেন। রাবী বলেন, তখন তিনি বলেনঃ ’তুমি যাকে পানাহ্ দিয়েছ, আমিও তাকে পানাহ্ দিলাম। আর তুমি যাকে নিরাপত্তা দিয়েছ, আমিও তাকে নিরাপত্তা দিলাম।