Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৭৬

প্রায় ১ মিনিট · ১৩১ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবী তার কাছে বর্ণনা করেছেন যে, যখন আমরা খায়বর জয় করি, তখন লোকেরা তাদের গণীমতের মাল-সম্পদ ও গোলাম বের করে এবং লোকেরা তা পরস্পর বেচাকেনা করতে থাকে। এ সময় এক ব্যক্তি উপস্থিত হয়ে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আজ এত অধিক মুনাফা করেছি, যা এখানে উপস্থিত কেউ-ই করতে পারেনি। তিনি বললেনঃ তোমার জন্য আফসোস! তুমি কি লাভ করেছ? তখন সে বলেঃ আমি বেচাকেনার দ্বারা তিনশত ’উকিয়া, (এক উকিয়া তিনশত দিরহামের সমান) লাভ করেছি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি কি তোমাকে এমন ব্যক্তির খবর দেব না, যে অধিক মুনাফা হাসিল করেছে? তখন সে ব্যক্তি জিজ্ঞাসা করেঃ ইয়া রাসূলাল্লাহ্! তা কিরূপে? তিনি বললেনঃ দু’রাকআত (নফল) সালাত, যা ফরয সালাতের পর আদায় করা হয়, !

ছবি বানান