দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৭৭
তিনি বলেনঃ আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হই, তিনি বদর যুদ্ধ হতে নিষ্ক্রান্ত হন। তখন আমি একটা ঘোড়ার বাচ্চা নিয়ে তাঁর নিকট হাজির হই, তার নাম ছিল কারহা। তখন আমি তাঁকে বলিঃ হে মুহাম্মদ! আমি এই ’ইবন কারহাকে আপনার নিকট এনেছি, যাতে আপনি এটা কবুল করেন। তিনি বলেনঃ এতে আমার কোন দরকার নেই। তবে এর বিনিময়ে যদি তুমি বদর যুদ্ধে প্রাপ্ত কোন লোহবর্ম নিয়ে নাও, তবে আমি তোমার ঘোড়ার বাচ্চা গ্রহণ করতে পারি। তখন আমি বললামঃ আমি তো আজ এর বিনিময়ে ঘোড়াও নিব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তবে এতে আমার কোন প্রয়োজন নেই।