Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৯০

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

হাসান ইবন ’আলী (রহঃ) ...... আসিম ইবন কুলায়ব (রাঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবীর সঙ্গে ছিলাম, যার নাম ছিল মুজাশী’ এবং তিনি ছিলেন বনূ সুলায়ম গোত্রের অধিবাসী। হঠাৎ এক বছর বকরী প্রায় দুষ্প্রাপ্র হয়ে পড়লে তিনি একজন ঘোষককে এ মর্মে ঘোষণা দিতে বলেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ ঐ ব্যাক্তির জন্য ছ’মাস বয়সের দুম্বা কুরবানী করা যথেষ্ট হবে, যার জন্য এক বছর বয়সের বকরী যবাহ করার দরকার ছিল ।

ছবি বানান