Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৯১

প্রায় ২ মিনিট · ১৬১ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন ঈদের সালাত আদায়ের পর আমাদের সামনে খুতবা দেন এবং বলেন, ’’যে ব্যক্তি আমাদের মত সালাত আদায় করেছে, সে তো ঠিকমতই কুরবানী করেছে। কিন্তু যে ব্যক্তি সালাতের আগে কুরবানী করেছে, (সে কুরবানীর সওয়াব পাবে না;) বরং তা হবে বকরীর গোশত মাত্র। তখন আবূ বুরদা ইবন নিয়ার (রাঃ) দাঁড়ান এবং বলেনঃ ইয়া রাসূলুল্লাহ্! আমি তো সালাত আদায়ের উদ্দেশ্যে বের হওয়ার আগেই কুরবানী করে ফেলেছি এবং আমার এরূপ ধারণা ছিল যে, আজ তো পানাহারের দিন মাত্র। সে কারণে আমি জলদি করেছি এবং তা নিজে খেয়েছি এবং আমার পরিবার-পরিজন ও আমার প্রতিবেশীদেরও খেতে দিয়েছি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এতা বকরীর গোশত খাওয়া হয়েছে মাত্র। তখন আবূ বুরদা বলেনঃ আমাদের নিকট এক বছর বয়সের এমন একটি বকরী আছে, যা দু’টি বকরীর গোশতের চাইতেও উত্তম, তা কুরবানী করা কি আমার জন্য যথেষ্ট হবে? তিনি বললেনঃ হ্যাঁ। তবে তুমি ব্যতীত আর কারো জন্য এ ধরনের কুরবানী করা বৈধ হবে না।

ছবি বানান