Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৯৩

প্রায় ১ মিনিট · ১৩৫ শব্দ

তিনি বলেনঃ একদা আমি বারা’আ ইবন ’আযিব (রাঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম যে, কুরবানীর জন্য কোন ধরনের পশু অবৈধ ? তখন তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ান। আমার আংগুলগুলো তাঁর আংগুল হতে ছোট ছিল এবং আমার আংগুলগুলোর গিরাগুলোও তাঁর আংগুলের গিরার চাইতে ছোট ছিল। তিনি চারটি আংগুল দিয়ে ইশারা করে বললেন, চার ধরণের পশু কুরবানী করা বৈধ নয়, যথাঃ ১। স্পষ্ট কানা, ২। অসুস্থ বা রোগগ্রস্থ, যা স্পষ্ট বুঝা যায়, ৩। লেংড়া, যা বাহ্যত দেখা যায় এবং ৪। এত দুর্বল যে, হাঁড় বেরিয়ে গেছে। রাবী’ বলেন, আমি বললাম, আমি তো ঐ ধরনের পশুকেও অযোগ্য বলে মনে করি, যাদের বয়স কম। তখন তিনি বলেনঃ যা তোমার পছন্দ হয় না, তা তুমি পরিত্যাগ কর। তবে তুমি অন্যকে এ ব্যাপারে নিষেধ করবে না।

ছবি বানান