আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৯৪
তিনি বলেনঃ একদা আমি ’উতবা ইবন আবদুস সুলামীর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করি, ’’হে আবূ ওয়ালীদ! আমি কুরবানীর পশুর সন্ধানে গিয়েছিলাম কিন্তু আমি পছন্দসই কোন পশু পাইনি একটি ছাড়া, যার কিছু দাঁত পড়ে গেছে। আমি সেটিকে ক্রয় করা ভাল মনে করিনি। এখন এ সম্পর্কে আপনি কি বলেন? তখন তিনি বলেনঃ তুমি সেটিকে আমার জন্য আন নাই কেন? আমি বললামঃ সুবহানাল্লাহ্! সেটি আপনার জন্য জায়িয এবং আমার জন্য নাজায়িয? তিনি বললেনঃ হ্যাঁ। তুমি তো সন্দেহ করছ, আর আমি তো সন্দেহ করছি না। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসফারা, মুস্তাসিলা, বাখকা, মুশায়’ইয়া ও কাসরা পশুকে কুরবানী দিতে নিষেধ করেছেন। ১. মুসফারা ঐ পশুকে বলা হয়, যার কান এমনভাবে কাটা যে, কানের ছিদ্র দেখা যায়। ২. মুসতাসিলা ঐ পশুকে বলা হয়, যার শিং গোড়া থেকে উপড়ানো। ৩. বাখকা ঐ পশুকে বলা হয়, যার একটা চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ৪. মুশায়ইয়া ঐ পশুকে বলা হয়, যে অত্যান্ত দুর্বল ও কৃষ্ণকায়, এমনকি সেটি বকরীর সাথেও চলতে অক্ষম এবং ৫. কাসরা ঐ পশুকে বলা হয়, যার হাত বা পা ভেঙে গিয়েছে।