Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৯৫

প্রায় ১ মিনিট · ১৪২ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কুরবানীর পশুর চোখ, কান ভাল করে দেখতে বলেছেন। আর আমরা যেন কোন কানা পশু কুরবানী না করি, আর আমরা যেন এমন পশুও কুরবানী না করি যার কান সামনের বা পেছনের দিক হতে কাটা, অথবা যার কান লম্বালম্বিভাবে চিরে গেছে। রাবী যুহাইর বলেন, তখন আমি আবূ ইসহাক -কে জিজ্ঞাসা করি যে, তিনি কি ’আয্‌বা সম্পর্কে কিছু বলেছেন? তিনি বলেন, না। তখন আমি তাঁকে জিজ্ঞাসা করিঃ মুকাবিলা কি? তিনি বলেনঃ ঐ পশু, যার কানের পিছনের দিক কাটা। তখন আমি তাকে আবার জিজ্ঞাসা করিঃ মুদারিবা কি? তিনি বলেন, ঐ পশু যার কানের পিছনের দিক কাটা। তখন আমি তাকে আবার জিজ্ঞাসা করিঃ শুরাকা কি? তিনি বলেনঃ ঐ পশু, যার কান সম্পূর্ণরূপে কাটা। তখন আমি পুনরায় জিজ্ঞাসা করিঃ খারকা কি? তিনি বলেনঃ ঐ পশু, যার কানের কোন চিহ্ন-ই নেই।

ছবি বানান