Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮০৩

প্রায় ১ মিনিট · ১৪৯ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যামানায় জঙ্গলে বসবাসকারী কিছু লোক ঈদুল আযহার সময় মদীনায় আসে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা কুরবানীর গোশত তিন দিনের পরিমাণ মত সঞ্চিত রাখ এবং বাকী গোশত সাদকা করে দাও। ’আয়শা (রাঃ) বলেনঃ এ ঘটনার বেশ কিছু দিন পর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে, ইয়া রাসূলাল্লাহ্! ইতিপূর্বে লোকেরা তাদের গোশত দ্বারা অনেক দিন পর্যন্ত ফায়দা হাসিল করতো, তার চর্বি উঠিয়ে রাখত এবং তার চামড়া দিয়ে মশক তৈরী করত? তখন রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আসলে ব্যাপর কি বলতো, অথবা এ ধরনের কোন কিছু তিনি বলেন। তখন তাঁরা বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! এখন তো অপনি তিনদিনের বেশী কুরবানীর গোশত জমা রাখতে নিষেধ করলেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তো তোমাদের এজন্য নিষেধ করছিলাম যে, জঙ্গল হতে কিছু লোক এসেছে, । অতএব এখন তোমরা খাও, সাদকা কর এবং কিছু জমাও রাখ।

ছবি বানান