দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮০৪
একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি তোমাদের তিন দিনের অধিক কুরবানির গোশত খেতে এ জন্য নিষেধ করেছিলাম, যাতে তোমাদের সকলের কাছে তা পৌঁছে যায়। এখন আল্লাহ্ তোমাদের প্রাচুর্য দান করেছেন। কাজেই এখন তোমরা খাও, জমা রাখ, এবং সওয়াব হাসিলের জন্য দান করো। জেনে রাখ! এই দিনগুলো হল বিশেষ পানাহারের জন্য এবং মহান আল্লাহ্র স্মরণের জন্য।