Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮২৪

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি পঞ্চাশটি বকরী হতে একটি বকরী (মুসাফির ও গরীবের জন্য) যবাহ্ করার নির্দেশ দিয়েছেন। আবূ দাউদ বলেনঃ কেউ কেউ ফারাআ’ সম্পর্কে বলেছেন যে, সেটি হলো উটের ঐ বাচ্চা, যা সর্বপ্রথম জন্ম নিত এবং লোকেরা সেটিকে তাদের দেবতার সন্তুষ্টির জন্য কুরবানী করতো। কিন্তু সেটির গোশত তারাই ভক্ষণ করতো এবং এর চামড়া গাছের উপর নিক্ষেপ করতো। আর ’আতীরা হলো, রজব মাসের প্রথম দশ দিনের মধ্যে সেটিকে কুরবানী করতো।

ছবি বানান