দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮২৫
তিনি বলেনঃ আমি রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি, ছেলের জন্য দু’টি একই ধরণের বকরী এবং মেয়ের জন্য একটি বকরী দিয়ে ’আকীকা দেওয়া যথেষ্ট হবে। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ আমি ইমাম আহমদ -কে বলতে শুনেছি যে, ’মুকাফিআতানে ’অর্থ হলোঃ দু’টি এক ধরনের হবে অথবা সে দুটি একই বয়সের হবে।