দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮২৮
তিনি বলেন, প্রত্যেক শিশু ’আকীকার বিনিময়ে বন্ধকস্বরূপ থাকে। কাজেই তার পক্ষ হতে (জন্মের) সপ্তম দিনে কুরবানী করতে হবে এবং মাথা মুন্ডন করতে হবে, আর কুরবানীর রক্ত তার মাথায় লাগাতে হবে। অতঃপর কাতাদা (রাঃ)-কে রক্ত লাগান সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়, রক্ত কিরূপে লাগাতে হবে? তিনি বলেনঃ যখন আকীকার পশু কুরবানী করা হবে, তখন তার কিছু লোম নিয়ে কাটা-শিরার সামনে রাখতে হবে এবং সেগুলো রক্তে প্রবাহিত হয়। পরে তার মাথা ধুয়ে ফেলে মাথা মুন্ডন করতে হবে। [আবু দাউদ রহঃ বলেন 'রক্তমাখার' শব্দটি হাম্মামের ধারনামুলক, অন্যরা তা বর্জন করেছেন। আবু দাউদ বলেনঃ এখন এ হাদিস আমলযোগ্য নয়।]