দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮২৯
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক শিশু তার ’আকীকার বিনিময়ে (আল্লাহর নিকট) বন্ধকস্বরূপ থাকে। কাজেই সপ্তম দিনে তার পক্ষ হতে কুরবানী করবে এবং তার মাথা মুন্ডন করে নাম রাখবে। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ يُسَمَّى শব্দটি অধিক সঠিক। এভাবেই সালাম ইবন আবূ মূতী’ কাতাদা (রহঃ) এর মাধ্যমে এবং আয়াস ইবন যাগফাল ও আশআছ হাসান থেকে বর্ণনা করেছেন।