আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৩৩
কা’নবাী (রহঃ) ..... আমর ইবন শু’আয়ব (রহঃ) তাঁর পিতা হতে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ’আকীকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেনঃ আল্লাহ্ ’উকূক (মাতাপিতার নাফরমানী করা)-কে পছন্দ করেন না। কেননা তিনি ’উকুক শব্দটিকে পছন্দ করেননি। রাবী বলেন, যার কোন শিশু সন্তান জন্ম নেয়, আর সে তার পক্ষ হতে কুরবানী করতে চায়, তবে তার উচিত হবে পুত্র সন্তানের জন্য দু’টি একই ধরনের বকরী এবং কন্যা সন্তানের পক্ষে একটি বকরী কুরবানী করা। অতঃপর তাঁকে ফারা’আ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেনঃ ফারা’আ তো জায়িয এবং বৈধ (যদি তা আল্লাহর নামের উপর করা হয়)। কিন্তু ঐ শিশু সন্তানকে এতদিন ছেড়ে রাখা, যাতে ঐ উটটি এক বা দু’বছরের হয়ে যায়। অতঃপর তোমরা সেটিকে নিঃস্ব, সম্বলহীন ব্যক্তিদের দিয়ে দেবে অথবা মুজাহিদদের বাহনের উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে দিয়ে দেবে। এটা তা থেকে উত্তম যে, তোমরা সেটিকে এমন অবস্থায় কুরবানী করবে যে, এর পশমগুলি তার চামড়ার সাথে লেপ্টে থাকবে। এভাবে তোমাদের পাত্রগুলি উপুড় করে দেবে এবং নিজেদের উষ্ট্রীদের পাগল বানিয়ে দেবে;