দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৩৪
তিনি বলেনঃ আমি আবূ বুরায়দা -কে বলতে শুনেছি যে, জাহিলিয়াতের যুগে যখন আমাদের কারও পুত্র সন্তান জন্ম নিত, তখন বকরী যবাহ করা হতো এবং ঐ পশুর রক্ত সে সন্তানের মাথায় লাগানো হত। অতঃপর আল্লাহ্ যখন দীন-ইসলাম প্রেরণ করেন, তখন আমরা বকরী যবাহ্ করতাম, সন্তানেরা মাথা মুন্ডন করতাম এবং তাতে জাফরান লাগিয়ে দিতাম।