আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৩৮
তিনি বলেনঃ একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, আমি প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী কুকুদের শিকার ধরার জন্য পাঠাই এবং তারা শিকার ধরে আমার কাছে নিয়ে আসে। আমি কি ঐ শিকারকৃত পশু ভক্ষণ করব? তখন তিনি বলেনঃ যদি তুমি প্রশিক্ষণপ্রাপ্ত শিকারি কুকুর (শিকারে জন্য) প্রেরণের সময় আল্লাহর নাম স্মরণ কর, তবে তুমি তা ভক্ষণ কর, যা সে তোমার জন্য আটকিয়ে রাখে। আমি আবার জিজ্ঞাসা করলামঃ যদি কুকুর তাকে (শিকারী পশুকে) হত্যা করে ফেলে? তিনি বলেনঃ যদিও সে তাকে হত্যা করে; যতক্ষণ না অন্য কোন কুকুর, যারা প্রশিক্ষণপ্রাপ্ত নয়, এ কাজে তোমার কুকুরের সাথে শরীক হয় (তা খেতে পারে)। আমি আবার জিজ্ঞাসা করলাম, আমি পালকবিহীন তীরের সাহায্যে শিকার করি যা শিকারী জন্তুর দেহে বিদ্ধ হয়, আমি কি তা ভক্ষণ করতে পারি? তিনি বললেনঃ যদি তুমি আল্লাহর নাম স্মরণ করে পালকবিহীন তীর নিক্ষেপ কর এবং তা ঐ শিকারকৃত জন্তুর দেহে বিদ্ধ হয়ে তা ছিন্ন-ভিন্ন করে দেয়, তবে তুমি তা ভক্ষণ করতে পারবে। আর তীর যদি আড়-ভাবে শিকারী জন্তুর দেহে লাগার ফলে তা মারা যায়, আর রক্ত প্রবাহিত না হয়, তবে তা ভক্ষণ করবে না। ।