Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৩৯

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

একদা আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞসা করি যে, আমি এসব প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকার করে থাকি। তখন তিনি আমাকে বলেন, যখন তুমি তোমার প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর শিকারের জন্য পাঠাবে এবং এ সময় আল্লাহর নাম স্মরণ করবে, তখন সে যা তোমার জন্য আটকিয়ে রাখবে, তা তুমি ভক্ষণ করতে পারবে, যদিও শিকারকৃত জন্তুকে মেরে ফেলে। তবে যদি কুকুরেরা তা থেকে কিছু খেয়ে ফেলে, তাহলে তুমি তা থেকে কিছু খাবে না। কেননা আমি ভয় করি যে, হয়ত সে (কুকুর) শিকারকৃত জন্তুকে নিজের জন্য শিকার করেছে, ।

ছবি বানান