Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২৮৪

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

তিনি বলেন, আমি এক মহিলাকে অপর এক মহিলা সম্পর্কে আয়িশা (রাঃ) এর নিকট জিজ্ঞাসা করতে শুনেছি- যার হায়েযের গন্ডগোল তাকে বিভ্রান্তিতে ফেলেছে যে, রক্তস্রাব বন্ধ হচ্ছে না। আয়িশা বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে নির্দেশ দেনঃ তুমি উক্ত মহিলাকে বল যে, ইতিপূর্বে প্রতি মাসের নির্ধারিত যে দিনগুলিতে তার হায়েযের রক্ত প্রবাহিত হত- উক্ত দিনগুলিতে সে নামায আদায় করা হতে বিরত থাকবে। অতঃপর গোসল করে লজ্জাস্থানে কাপড় বেঁধে নামায আদায় করবে।

ছবি বানান