Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৪০

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তুমি আল্লাহর নাম স্মরণ করে তোমার তীর (শিকারী জন্তুর প্রতি) নিক্ষেপ করবে, আর সে শিকারকৃত জন্তু তুমি পরদিন পাবে, যা পানিতে পড়েনি এবং তোমার তীরের চিহ্ন ব্যতীত অন্য কোন আঘাতের চিহ্নও তার শরীরে নেই, তখন তুমি তা ভক্ষণ করতে পারবে। আর যখন তোমার (প্রশিক্ষণপ্রাপ্ত) কুকুরের সাথে অন্য কুকুর শামিল হয় , তখন তুমি তা ভক্ষণ করবে না। কেননা তুমি জান না কোন কুকুরে শিকারকৃত জন্তুকে হত্যা করেছে। সম্ভবত অন্য কোন কুকুরও ঐ শিকারকে মেরে ফেলতে পারে।

ছবি বানান