দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৪৬
তিনি বলেনঃ একদা আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি প্রশিক্ষপ্রাপ্ত কুকুর দিয়ে এবং প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন কুকুর দিয়েও শিকার করি, (এমতাবস্থায় করণীয় কি?) তিনি বললেনঃ তুমি যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকার কর (শিকারের জন্য) তা প্রেরণের সময় যদি তুমি আল্লাহর নাম স্মরণ কর, তবে তা ভক্ষণ করবে। পক্ষান্তরে প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন কুকুর দিয়ে যদি তুমি শিকার কর, এমতাবস্থায় শিকারকৃত জন্তুটি যদি জীবিতাবস্থায় যবাহ্ করার মওকাসহ পাও, তবে তা যবাহ্ করে ভক্ষণ করবে, ।