দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৪৭
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, হে আবূ ছা’লাবা! যে জন্তুকে তোমার তীর অথবা তোমার কুকুর শিকার করবে তা ভক্ষণ করবে। রাবী ইবন হারবের বর্ণনায় এরূপ অতিরিক্ত বর্ণিত আছে যে, ঐ কুকুরটি যেন শিকারী হয়। আর যে জন্তুকে তুমি শিকার করবে, তা যবাহ্ হোক বা না হোক, তা ভক্ষণ করবে।