দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৫৫
তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ্! কোন ধরনের সাদকা উত্তম? তিনি বলেনঃ সুস্থ অবস্থায় সাদকা করবে, যখন তুমি আরো বাঁচার ইচ্ছা পোষণ করছ এবং পরমুখাপেক্ষী হওয়ারও আশংকা করছ। আর তুমি এ সময়ের জন্য অপেক্ষা করবে না যে, তোমার জ্ঞান তোমার হুকুমের কাছে এসে পৌঁছাবে এবং সে সময় তুমি বলবেঃ এত অমুক ব্যক্তির জন্য এবং অমুক ব্যক্তির জন্য এত, যখন সে মালে অন্যের হক প্রতিষ্ঠিত হয়ে গেছে।