Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৬১

প্রায় ১ মিনিট · ১৩৫ শব্দ

তিনি বলেনঃ যখন মহান আল্লাহ্ এ আয়াত নাযিল করেনঃ ’’তোমরা ইয়াতীমের মালের কাছে যাবে না, তবে উত্তমভাবে, ’’আর যারা যুলুম করে ইয়াতীমের মাল ভক্ষণ করে, তারা তাদের পেটকে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করে।’’ এ আয়াত নাযিল হওয়ার পর যাদের কাছে ইয়াতীম ছিল, তারা ইয়াতীমদের খাদ্য-পানীয়, তাদের খাদ্য-পানীয় হতে বিভক্ত করে দেয়। ইয়াতীমদের ভুক্ত খাদ্য যা অবিশিষ্ট থাকত, হয়ত তা ইয়াতীম পরে খেত, নয়ত পচে নষ্ট হয়ে যেত। ব্যাপারটি তাদের কাছে কঠিন বিবেচিত হওওয়ায় তারা সেটি রাসুলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পেশ করে। তখন মহান আল্লাহ্ এ আয়াত নাযিল করেনঃ ’’তারা আপনাকে ইয়াতীমের ব্যাপারে জিজ্ঞাসা করে। আপনি বলুনঃ তাদের সাথে উত্তম ব্যবহার করাই শ্রেয়। যদি তোমরা তাদের সাথে মিলেমিশে থাক, তবে তো তারা তোমাদের ভাই। অতঃপর লোকেরা তাদের খানাপিনায় তাদের শরীক করে নেয়।

ছবি বানান