দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৬২
হুমায়ন ইবন মাস’আদা (রহঃ) ...... ’আমর ইবন শু’আয়ব (রহঃ) তাঁর পিতা হতে এবং তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেছেন যে, একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলেঃ আমি ফকীর, আমার কিছুই নেই। কিন্তু আমার প্রতিপালনে একজন ইয়াতীম আছে । তিনি বললেনঃ তুমি তোমার ইয়াতীমের মাল হতে এ শর্তে খেতে পার যে, তুমি অমিতব্যয়ী হবে না, প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করবে না, যাতে মাল তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যায় এবং ইয়াতীমের মাল হতে নিজের জন্য কিছু জমা করবে না।